ঈদে ৯ দিন ছুটির সুযোগঈদে ৯ দিন ছুটির সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের পর এক দিন ছুটি নিতে পারলে টানা নয় দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে ৩ মে। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো আছে ২, ৩ ও ৪ মে।
এ ছুটি শুরুর আগে ২ দিন সাপ্তাহিক বন্ধ। এ কারণে ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল। ১ মে শ্রমিক দিবসের বন্ধ থাকায় সেই ছুটিও এর সঙ্গে যোগ হতে যাচ্ছে। ফলে ঈদের ছুটিতে দূরে কোথাও যেতে চাওয়া লোকজন উপভোগের জন্য ছয়টি দিন পাবেন।
এই ছুটির পরে ৫ মে বৃহস্পতিবার। আর ৬ ও ৭ মে সাপ্তাহিক বন্ধ। কেউ বৃহস্পতিবার ছুটি নিয়ে নিলে আরও তিন দিন অতিরিক্ত ছুটি কাটানোর সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তিনি ঈদের ছুটি উপভোগ করতে পারবেন টানা নয় দিন।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed