Main Menu

ফেঞ্চুগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভাসমান বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী হাবিদা বেগম জ্যোন্সা।

খাদ্যসামগ্রী বিতরণ কালে জ্যোন্সা বলেন, বেদে সম্প্রদায়ের মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। তারাও আমাদের মত মানুষ। সুস্থ্যভাবে বেচে থাকার অধিকার রয়েছে তাদেরও। সিলেটের বিভিন্ন এলাকায় ছড়িয়ে চিটিয়ে রয়েছে বেদে সম্প্রদায়ের মানুষ। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন পবিত্র মাহে রমজানে সাধ্যমত তাদের পাশে দাড়াই।

খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: আবু সাইদ মিয়া, জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা রাবিয়া আক্তার রিয়া, সমাজসেবী সাপিয়া বেগম, হেনা বেগম, সমাজকর্মী সায়েম মিয়া প্রমুখ।- বিজ্ঞপ্তি

 

 

Share





Related News

Comments are Closed