Main Menu

জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪৩ তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় ও ৪৯তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিভাগের গ্যালারি রুমে এই বিদায় সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম সা’দত বলেন, ‘মানুষ যতই আর্থিক উন্নতির দিকে যাচ্ছে ততই পরিবেশ সম্পর্কে উদাসীন হচ্ছে। যদি এই পৃথিবী বসবাসের উপযোগীই না থাকে তাহলে কি হবে এসব দিয়ে। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’

এসময় অধ্যাপক শাফি মোহাম্মদ তারেক বলেন, ‘পুরো পৃথিবীতে প্রতি ৭৮ জনের মধ্যে ৫ জন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। যেখানে বাংলাদেশে তা প্রতি ২৬ জনে ২ জন। কিন্তু লজ্জার ব্যাপার এই যে, আমি একাধিক হলের প্রভোস্ট থাকার সুত্রে দেখেছি, আমাদের দেশের সেরা মেধাবী ছেলে-মেয়েদেরকে রোহিঙ্গাদের থেকেও অসহায় অবস্থায় রাখা হয়। এই ব্যাপারে রাষ্ট্র, প্রশাসন এবং ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে।’

পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান বলেন, ‘এই বিভাগ যিনি প্রতিষ্ঠা করেছেন, প্রয়াত অধ্যাপক মরহুম সৈয়দ শফিউল্লাহ স্যারের আত্মার প্রতি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি। আমরা নবীনবরণ পেয়ে খুবই উচ্ছ্বাসিত। যারা সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী এবং শিল্পজগতে আছেন তাদের প্রতি অনুরোধ যাতে তারা পরিবেশ নিয়ে ইতিবাচক সোচ্চার আন্দোলন গড়ে তুলে প্রান্তিক জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারেন।’

Share





Related News

Comments are Closed