সাদা পাথরে পানিতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মোঃ জুনাইদ আহমদ (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মোঃ নিয়ামুল কবীরের ছেলে। জুনাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed