দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৮১
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৯ জনে।এর আগে টানা চার দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।
এছাড়া একই সময়ে নতুন করে আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।
সোমবার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। আজ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী সিলেট বিভাগের বাসিন্দা।
২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed