গণহত্যা দিবসে সিলেটে গণকবরে জাসদের শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত এদেশের নিরস্ত্র-ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত জঘন্য গণহত্যার বিচার ও ২৫ মার্চ গণহত্যা দিবস-এর আন্তর্জাতিক স্বীকৃতি চায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এছাড়াও গণহত্যায় জড়িত ঘাতক জামাত- শিবিরের বিচার ও এদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তারা।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গণকবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল, মুকুল আহমদ, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, নজমুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed