করোনা টেস্ট ছাড়াই যাওয়া যাবে নেপাল
পর্যটন ডেস্ক: বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে যাওয়া যাত্রীদের জন্য করোনার বিধিনিষেধ শিথিল করেছে নেপাল।
করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকলে দেশটিতে অবাধে প্রবেশ করা যাবে। লাগবে না কোন করোনা টেস্ট, থাকতে হবে না কোয়ারেন্টাইনেও। শুধু তাই নয়, বিনামূল্যে এক মাসের অন-অ্যারাইভাল ভিসাও দেবে দেশটি।
সোমবার (১৪ মার্চ) নেপালের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। আদেশের একটি কপি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঠানো হয়েছে।
আদেশে টিকা নেওয়া থাকলে অবাধে প্রবেশ করা যাবে বলে উল্লেখ আছে। সেই সঙ্গে আরও বলা আছে, কারও যদি টিকা না নেওয়া থাকে অথবা এক ডোজ নেওয়া থাকে সেক্ষেত্রে তাকে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। সেক্ষেত্রে তাকেও ১ মাসের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।
নেপাল জানায়, নেপালে আসা প্রত্যেক যাত্রীকে নিজ দেশ থেকে যাত্রা শুরুর আগে কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কো-অর্ডিনেশন সেন্টারের (সিসিএমসি) দেওয়া একটি ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। ফরমটি দেখতে এখানে ক্লিক করুন।
তবে নেপালে পৌঁছানোর পর যদি কোনো পর্যটকের করোনার লক্ষণ-উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে তাকে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
আজ ১৪ মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর আগের ভ্রমণ নির্দেশনায় টিকার পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল নেপাল।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed