Main Menu

তাহিরপুর সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জিনুক মিয়া (২৫) নামের ওই যুবক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিল্লুর রহমানের পুত্র।

সুনামগঞ্জ (২৮ বিজিবি)-এর একটি সূত্র জানায়, ‘সোমবার ভোরে ওই যুবক ভারতের ভেতরে ঢোকার পর সেখানকার লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় সে নিজে নিজেই বাংলাদেশ সীমান্তে চলে আসে। এরপর সীমান্ত এলাকা থেকে সকাল ৯টা-১০টার দিকে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়।’

সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো: মাহবুবুর রহমান বলেন, ওই যুবকের মৃত্যুর বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। বিজিবি নিজস্ব সোর্স মারফত বিষয়টি জানতে পেরেছে। প্রক্রিয়া অনুযায়ী বিজিবি এ ঘটনার জন্য বিএসএফ-এর কাছে প্রতিবাদ জানাবে বলে জানান তিনি।

স্থানীয় একটি সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় জনিক মিয়াকে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed