হবিগঞ্জে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন শীর্ষক প্রকল্পের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সদর উপজেলার সিপাইসালাহ সাইয়িদ নাসিরুদ্দিন একাডেমিতে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওঃ মখলিছুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উপপরিচালক দেবানন্দ সিনহা, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান।
এ সমাবেশে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত ছিলেন প্রকল্প কার্যালয়ের প্রকল্প পরিচালক ওমর ফারুক দেওয়ান, গনসংযোগ অধিদফতরের উপপরিচালক ( অর্থ ও প্রশাসন) ফারহানা হোসেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed