বিশ্বে করোনায় আরো ৬৮০৭ মৃত্যু, শনাক্ত ১৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) এখনও বিপর্যস্ত গোটা বিশ্ব। বর্তমানে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। আক্রান্ত ও মৃত্যু এই বাড়ে, এই কমে।
এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৩৯২ জন আক্রান্ত হন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৮০৭ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৬৮৭ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৩৫ হাজার ৯২১ জন।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) বিশ্বে ১১ লাখ ৬৬ হাজার ৫৪১ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে মারা যান ৪ হাজার ৭৮২ জন। ফলে মঙ্গলবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ১২ হাজার ৯৫৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৯৬৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৭১৭ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৮ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭ হাজার ৭০১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed