সিলেটে ফার্নিচারের গুদামে আগুন, ব্যাপক ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জেল রোড এলাকায় ফার্ণিচারের গোদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে রোববার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ওই ফার্নিচারের গুদাম ছাড়াও পার্শ্ববর্তী একটি কলোনীর কয়েকটি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জেল রোড় এলাকার এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, পারটেক্স ফার্নিচারের একটি গো ডাউন ও কারখানা থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সুত্রপাত তা জানা যায়নি।
তিনি বলেন, আগুনে ফার্নিচার গুদামের বেশিরভাগ মালামাল ও কয়েকটি বাসা পুড়ে গেছে।
গুদামের পার্শ্বর্তী ওই কলোনির মালিক সেকিল আহমেদ বাবলু বলেন, আগুনে আমার কলোনির কয়েকটি ঘর পুড়ে গেছে। সেখানকার বাসিন্দাদের আসবাপত্রও পুড়েছে।
স্থানীয় বাসিন্দা গুলজার আহমদ বলেন, ফার্নিচারের গোডাউনগুলোতে সবসময়ই দাহ্য পদার্থ দিয়ে ফার্নিচার নির্মান ও মেরামত কাজ করা হয়। এখানে ২৫/৩০টি বাসা রয়েছে। ঝুঁকির কথা বিবেচনা করে আমরা এভাবে কাজ করা থেকে বিরত থাকতে তাদের অনুরোধ করলেও তারা তা শুনেননি।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ওই ঘরে কাঠ ছিলো। এটি একটি কারখানা। পাশেই কলোনি। ওই ঘরগুলোতে বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে ছিলো। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর। সিসিকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন মেয়র।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed