সিলেটের জেলরোডে ভয়াবহ অগ্নিকান্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জেলরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে আনন্দ টাওয়ারের পেছনের একটি ফার্ণিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফায়ার সাভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
জানা গেছে, হোটেল পানসীর ইন রেস্টুরেন্ট সংলগ্ন গলিতে একটি কাগজের বক্স বানানোর গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, তারা প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছেন। তাদের একধিক টিম সেখানে কাজ করছে।
আগুন নিয়্ন্ত্রণে আনতে জেলরোড ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed