কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে লিটন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শনিবার (৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়।
দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীর জেলার হোগলবাড়ীয়া থানায় রয়েছে। খবরটি মুঠোফোনে জানিয়েছেন হোগলবাড়ীয়া থানার ওসি নিজেই। তবে কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ এখনও জানতে পারেনি পুলিশ।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed