জাতীয় পাট দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ রোববার জাতীয় পাট দিবস। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হবে।
এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী প্রদান করেছেন।
জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। পাটখাত উন্নয়নে গবেষনা কার্যক্রম, পাটবীজ আমদানীতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রপ্তানীর মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।-বাসস
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed