ফেসবুক বেশি ব্যবহার করলেই বাজবে অ্যালার্ম
তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রচলিত সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। সম্প্রতি ফেসবুক অ্যাকটিভিটি ড্যাশবোর্ড টুলস নামের একটি ফিচার নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক ব্যবহারের সীমা নির্ধারিত করতে পারবেন।
এই ফিচারের মাধ্যমে ফেসবুকে আপনি দিনে কত সময় ব্যয় করবেন তাও নির্ধারণ করতে পারবেন। সেই সময় শেষ হলেই বেজে উঠবে অ্যালার্ম।
এই ফিচার মূলত একটি মনিটরিং টুল হিসেবে কাজ করবে। অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো। অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলেই এই অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যাবে এবং ব্যবহারকারীকে নোটিফিকেশন দিতে থাকবে।
তাহলে চলুন জেনে নেই কীভাবে ফেসবুকে টাইম রিমাইন্ডার সেট করা যাবে-
১. অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে, আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. উপরের ডানদিকে কোণায় থ্রিডট লাইনের মেনু আইকনে ক্লিক করুন।
৩. নীচে স্ক্রোল করে Settings and Privacy অপশনটি সিলেক্ট করে নিন।
৪. এবার প্রদর্শিত তালিকা থেকে Settings অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে Preference এর অধীনে ‘Your Time on Facebook’ বলে একটি অপশন থাকবে।
৬. সেটি বেছে একদম শেষে ‘Set Daily Time Reminder’ অপশনটি পাবেন।
৭. এবার নির্দিষ্ট টাইম লিমিট সেট করে দিন যা অতিক্রম হলেই নোটিফাই করা হবে আপনাকে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed