Main Menu

বিশ্বনাথে ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ সাড়ে ৭৭ হাজার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্বের মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ১২৯। খসড়া ভোটার সংখ্যা সহ বর্তমানে মোট ভোটার সংখ্যা দাড়ালো ১ লাখ ৭৭ হাজার ৫৪০।

এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৩০ টি বেড়ে ৯৩ হাজার ১১৫ ও নারী ভোটার বেড়ে ১ হাজার ৪৮১টি বেড়ে ৮৪ হাজার ৪২৫।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এসময় ২০১৯ সালের নতুন ভোটারগণের জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার’র সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খান’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জীত সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, আজিজুর রহমানসহ আরো অনেকে। এর আগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Share





Related News

Comments are Closed