Main Menu

অজ্ঞাতনামা মহিলার পরিচয় জানতে চায় পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশ এক অজ্ঞাতনামা মহিলার পরিচয় জানতে চায়। বর্তমানে ওই মহিলা মোগলাবাজার থানা হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২৮ ফেব্রয়ারী) মোগলাবাজার থানাধীন নসিরাজি পয়েন্ট এলাকায় স্থানীয় লোকজন একজন অজ্ঞাতনামা অনুমান ৪৫ বছর বয়সী মহিলাকে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করেন। ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম শাহানা বলে জানা যায়, কিন্তু তার ঠিকানা জানাতে না পারায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এমতাবস্থায় কেউ ভিকটিমের পরিচয় জানতে পারলে মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed