জাতীয় ইমাম সমিতি খাদিমপাড়া ইউনিয়ন কমিটি পুনর্গঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট সদর পূর্ব থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক ইমাম সম্মেলন সোমবার (২৮ ফেব্রয়ারী) রাতে পরগনাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সভাপতি মাওলানা তাহসীল উদ্দিন কাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ লোকমান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।
উক্ত সভায় উপস্থিত ইমামদের কন্ঠভোটের মাধ্যমে মাওলানা মঈনুদ্দিনকে সভাপতি ও মাওলানা কে এম উমর ফারুককে সেক্রেটারী নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমিটি ২০২২-২০২৪ সেশনের জন্য পুনর্গঠণ করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ যথাক্রমে- সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহসিন, সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিফাত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, দফতর সম্পাদক মাওলানা ক্বারী সোলায়মান চৌধুরী, সহ দফতর সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নাইম উদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহসিন উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা এরশাদুল হক,হাফিজ মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, সমাজকে দূর্নীতি মুক্ত করে শান্তির সমাজ বিনির্মানে মসজিদের ইমামদের বিপ্লবী ভুমিকা আজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মসজিদের ইমামগণ দেশ ও জাতির কল্যাণে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের চাকরী জাতীয়করণ করা হলে সমৃদ্ধ সমাজ গঠনে তারা আরো বলিষ্ঠ ভুমিকা রাখতে পারবেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed