শাবিতে অষ্টম ধাপে ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে অষ্টম ধাপের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) দুই ইউনিটের সাধারণ ও কোটার ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৭০৫৬-৭৪৫৫ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
অন্যদিকে একই সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে র্যাংকিংধারী ১১৪৪৪৩৮৯, ১০৪৮০৮১১, ১০৮৫৫৫৩৬, ১১৪৪৪৩২২, ১১৭৭১৪৩৮, ১০৪০৭০৭৫, ১১৮২৭২২৫, ১১১২২৮৮৮, ১১৪৪৪৯৭৪, ১২১৩৭৩৯২, ১২৪২৫২২৬, ১২৬১৫৪৫৪, ১২৮৫০০৮৮, ১২১৯১৩১৩, ১০১৫৩৫৩৪, ১০৪০৬৭৭৮, ১০৪৭৯৫১৪, ১০৯০৩২৮৩, ১০৭২১২৭৯- এই ১৯ জন ও মানবিক বিভাগের ১৭৭৫-১৭৯৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
এ ছাড়া বেলা ১১টায় ‘এ-১’ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা থেকে ৩৫-২০০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৩২-৬৯ পর্যন্ত ও প্রতিবন্ধী ১৫-৩৫ পর্যন্ত র্যাংকিংয়ে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
অন্যদিকে ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটা ৭-৬০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬-১৭ পর্যন্ত, পোষ্য ৭-৭ পর্যন্ত ও প্রতিবন্ধী ৫-৯ পর্যন্ত, মানবিক বিভাগের মুক্তিযোদ্ধা কোটা ১১-১০০ পর্যন্ত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৭-১৫ পর্যন্ত ও প্রতিবন্ধী ৭-৩০ পর্যন্ত এবং বাণিজ্য বিভাগের মুক্তিযোদ্ধা কোটা ৩-৪০ পর্যন্ত ও প্রতিবন্ধী কোটা ৩-৭ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed