জাতীয় পরিসংখ্যান দিবসে জাবিতে আনন্দ র্যালি
জাবি প্রতিনিধি: ”গুণগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” প্রতিপাদ্য বিষয় ধারণ করে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভাগ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় বিভাগীয় সভাপতি তাঁর বক্তব্যে প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যালিতে বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মো. মজিবর রহমান, অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, মো. হাবিবুর রহমান প্রমুখ শিক্ষক এবং শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed