Main Menu

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি: চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, প্রশ্নফাঁস।ও নিয়োগ দুর্নীতি বন্ধ, নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবিং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান।

মানবন্ধনে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘জনপ্রশাসনমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে তিন লক্ষ আশি হাজার ৯৯৫ টি পদ খালি আছে। এই পদগুলো পূরণে আমাদের সুযোগ দিতে হবে। উত্থাপন করা দাবিগুলো আমাদের বাঁচার দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩২ করতে হবে।’

এসময় তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের। করোনা মহামারীর কারণে আমরা কোনো চাকরি পরিক্ষা দিতে পারিনি। সময় নষ্ট হয়েছে ও চাকরিতে প্রবেশের বয়সসীমার দ্বারপ্রান্তে এসে পড়েছি। তাই সরকারকে আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানাই। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed