Main Menu

ঝরণা তরুণ সংঘের অভিষেক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল বলেছেন- সমাজবদ্ধ মানুষের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনসেবা। আর এই সেবার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব। এতে করে সমাজের ভেতরে থাকা সব অন্যায়, অবিচার দুর হয়। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টিতও হয়। তিনি গত শুক্রবার রাতে সিলেটের উপশহরের মেন্দিবাগস্থ হোটেল গ্রান্ড সুরমায় নগরীর ঝরণা তরুণ সংঘের অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও সমাজ সংস্কারে এলাকাবাসীর ঐক্যবদ্ধতার ভুয়শী প্রশংসার করেন।

ঝরণা তরুণ সংঘের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে ও হাফিজ সাকিব আল হাসান ও ইঞ্জিনিয়ার আবুল হাসনাত জনির সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিটি কর্পোরেশন ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, ঝরণা তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া মানিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সিকন্দর আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঝরণা তরুণ সংঘের প্রধান উপদেষ্টা ডা. জাকারিয়া মানিক নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন। এবং অনুষ্টানের প্রধান অতিথি এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল নবগঠিত কমিটিকে শপথনামা পড়ানোর পর সংক্ষিপ্ত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝরণা তরুণ সংঘের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ।

নবগঠিত কমিটির পক্ষে সাবেক সভাপতি সাজুওয়ান আহমদ এবং সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি খালেদ আহমদ মামুন, জাকির খান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ।

উপস্থিত ছিলেন- ঝরণা তরুণ সংঘের সহ সভাপতি খালেদ আহমদ মামুন, ফেরদৌস আহমদ, সহ-সভাপতি জাকির খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, সহ-সাধারণ সম্পাদক কাওসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হানিফ, সাংগঠনিক সম্পাদক এম আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, অর্থ সম্পাদক আলি আফসর, সহ-অর্থ সম্পাদক মুন্জুরুল আমিন, প্রচার সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক ইয়ামিন নাদিম, সমাজ কল্যাণ সম্পাদক মাছুম আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, দফতর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, সহ-দফতর সম্পাদক-মো. নিজামুল হক শিমুল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মো. আরিফ, সহ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাওছার আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নিয়ামুল হক সায়েম, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ ইফরান হোসেন, ধর্ম ও পাঠাগার সম্পাদক আখতার আহমদ, সহ-ধর্ম ও পাঠাগার সম্পাদক পৃতম চক্রবর্তি, ত্রান ও দুর্যোগ সম্পাদক জাকিরুল ইসলাম রুহিন, সদস্য মাছুম আহমদ, মো. ইশরাত ইবনে ইসমাইল, জাহিদ আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া নাজিম, আলি আশরাফ মামুন, মো. লোকমান আহমেদ, জুয়েল আহমদ।

Share





Related News

Comments are Closed