আসছে ক্রোমের নতুন ভার্সন ‘ক্রোম ১০০’
তথ্যপ্রযুক্তি ডেস্ক : শিগগিরই লঞ্চ করা হবে ‘ক্রোম ১০০’ ভার্সন। যদিও এই খবর শুনে আনন্দ হওয়ারই কথা। তবে কারো কারো জন্য এটি দুঃসংবাদও বটে। এই আপডেটের কারণে গত কয়েকবছরের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অপশন বন্ধ হয়ে যাবে গ্রাহকদের জন্য।
যদিও গুগল জানিয়েছে, ‘ক্রোম ১০০’ এর ফলে গ্রাহকদের নিরাপত্তা যেমন বাড়বে তেমনই ব্রাউজারের একাধিক যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান হবে। আরও স্বচ্ছ এবং দ্রুত ক্রোম ব্যবহার করতে পারবেন কয়েকশো কোটি মানুষ।
কিন্তু ‘ক্রোম ১০০’ ভার্সন’ এ থাকবে না ক্রোম লাইট ভার্সনটি। এটি নিষ্ক্রিয় করে দেবে গুগল। ক্রোম লাইট অপশনটি ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট খরচ বাঁচানোর অন্যতম অস্ত্র ছিল।
কয়েক বছর আগে ব্রাউজারে এই বিকল্পটি যুক্ত করে গুগল। ব্রাউজারে অতিরিক্ত ডাটা খরচ করে এমন ওয়েবসাইটের ক্ষেত্রে এটি ছিল অত্যন্ত কার্যকরী একটি অপশন।
এ নিয়ে গুগল জানিয়েছে, বর্তমানে ক্রোম লাইট ব্যবহার অনেক কমে গেছে। সেভাবে ক্রোম লাইটের প্রয়োজনীয়তা না থাকায় এটি সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে গুগল।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ২৯ মার্চ তারিখে ক্রোম ব্রাউজারে ১০০ আপডেট আসতে চলেছে। এর ফলে নিষ্ক্রিয় হবে ক্রোম লাইট ভার্সন। যদিও গুগলের মতে, ব্রাউজারে ‘মিনিমাইজ ডাটা ইউজেস অ্যান্ড ইম্প্রুভ ওয়েব পেজ লোডিং’ এই ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed