বউ পাগল ভিক্ষুক নূরের কাণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধারাকপুর গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৬৫)। পেশায় একজন ভিক্ষুক। ভিক্ষুক হলেও তিনি বিয়ে করেছেন বেশ কয়েকটি। স্থানীয়দের মতে সেই বিয়ের সংখ্যা ১১টি। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। যদিও সেই বিয়ে টেকেনি চার মাস। এরপর একে একে তিনি বিয়ে করেছেন আরও ৯টি। আর এ বউরা ভিক্ষুক কিংবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফলে তাদের ৯ জনই নূরকে ছেড়ে চলে গেছেন।
তবে ১১ নম্বর স্ত্রী জান্নাত বেগমকে হারাতে চান না নূর। সেজন্য তিনি চোখের আড়াল হতে দেন না এক মুহূর্তের জন্য। তাকে হারানোর ভয়ে নিজের শরীরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্ত্রীকে। ঘুরে ঘুরে ভিক্ষা করার সময়ও স্ত্রী থাকে তার কোমড়ের সঙ্গে বাঁধা। নূরের এমন উদ্ভট কাণ্ডের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed