সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে: প্রধান তথ্য অফিসার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য কাজ করছে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সাংবাদিকদের ডাটা সংগ্রহ করেছে। ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধিত করা হবে। নিবন্ধনের পূর্বে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়। চাইলেও দ্রুত সময়ে দেয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের দিকগুলো বিবেচনা করে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে। বাংলাদেশ শীঘ্রই ফাইভ জি’তে প্রবেশ করবে।
শুক্রবার (২৫ ফেব্রয়ারী) সকালে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধান তথ্য অফিসার বলেন, মানুষ এখন মূহুর্তে সংবাদ পেতে চায়। ঘটনাস্থল থেকে অফিসে গিয়ে নিউজ লিখে পাঠাতে গেলে অনেক সময় চলে যায়। সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন সবাই অনলাইনে চলে গেছে। প্রযুক্তির যে ধারার বিকাশ ঘটছে তাতে সবাইকেই সম্পৃক্ত হতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী উপ-পরিচালক মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মাসুদ পারভেজ।
অনুষ্টানে সিলেটে কর্মরত টিভি, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed