হকার্স মার্কেটের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘীর পারের হকার্স মার্কেটের মেসার্স হারুন এন্স সন্স’র স্বত্তাধিকারী মো: হেলেম মিয়া ও লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য খোকন মিয়াকে একটি প্রতারক চক্রের সাজানো মামলায় জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মো. মখন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক সহ সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে এই দুই ব্যবসায়ীর মুক্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, লালদিঘীর পারের প্রতিষ্ঠিত, শান্তিপ্রিয় ও নিরীহ ব্যবসায়ী মো: হেলেম মিয়াকে ব্ল্যাক মেইলিং করে ১৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করে উল্টো মো: হেলেম মিয়া সহ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেন জনৈক ইব্রাহীম ওরফে মাহলম। মামলার প্রেক্ষিতে নির্দোষ দুজন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরীহ ব্যবসায়ীদের মুক্তি প্রদান ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ ব্যবসায়ীরা অক্লান্ত পরিশ্রম করে সততার সাথে ব্যবসা করে যাচ্ছেন। শত প্রতিকুলতার মাঝেও ব্যবসায়ীরা নিজের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তারপরও অপরাধীরা ব্যবসায়ীদের বার বার অপদস্থ করে যাচ্ছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed