Main Menu

বিশ্বে করোনায় আরো ৮৬৫৮ মৃত্যু, আক্রান্ত ১৬ লাখ

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে করোনার তাণ্ডব অব্যাহত রয়েছে। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাসহ বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ গত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত আরও বেড়ে গেছে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ২৩ হাজার ৮২৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮ হাজার ৬৫৮ জনের।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ১২ লাখ ৪৮ হাজার ৪৫০ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ৬ হাজার ১৭৩ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৮০৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৪ হাজার ৯৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩০২ জন।

Manual5 Ad Code

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৭০ হাজার ৫৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৩৭১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৫২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৩৪ জনের।

Manual1 Ad Code

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ১ হাজার ৪০৬ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ২৭৬ জন।

Manual7 Ad Code

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৮১৫ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code