চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লার মনোহরগঞ্জ হয়ে চাটখিল যাওয়ার পথে ঘটনাস্থলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।
শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিল। নিহতদের স্বজনরা জানিয়েছেন তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন। নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed