ভাষা শহীদদের প্রতি জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
জাবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
এসময় বিভিন্ন হলের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের পর বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘রক্তস্নাত একুশে ফেব্রুয়ারি একইসাথে বাঙালি জাতির শোকের ও গৌরবের দিন। ভাষার দাবিতে এদিন জাতি-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ আন্দোলন করেছিলো। আদায় করে নিয়েছিলো তাদের ভাষার অধিকার। আমরা সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘যে অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী হয়ে মানুষ সেদিন তাদের জীবন বিলিয়ে দিয়েছিলো তা আমাদের ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে সকল প্রকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘১৯৫২ সালেই ১৯৭১ এর সূচনা হয়েছে। সেদিন যারা তাদের তাঁজা রক্ত বিলিয়ে দিয়েছিলো আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাষা আন্দোলনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছিলেন। ভাষা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তিনি ১৯৫২ সালেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বীজ বপন করেছেন।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed