কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রাণী দেব (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। পম্পি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যাবার পর গত দুই সপ্তাহ আগে মা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে টিলাগাঁও রেললাইনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি আত্মহত্যা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি অঞ্জন কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed