পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এতে পর্যটন খাতে লাভের আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের ৪৯টি দেশের নাগরিকরা সৌদি প্রবেশে শিগগিরই ভিসা পেতে পারেন বলে জানিয়েছে প্রশাসন।
সৌদি আরবের সিংহভাগ এলাকা মরুভূমি হলেও দক্ষিণ-পশ্চিমে পবিত্র নগরী মক্কায় রয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান পবিত্র কাবা শরীফসহ নানা দর্শনীয় স্থান। নীলাভ জলের লোহিত সাগরের তীরে গড়ে উঠেছে সুন্দর সাজানো শহর জেদ্দা। অপরূপ সৌন্দর্যের দেশ সৌদির বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আসাকে কেন্দ্র করে দেশটিতে প্রবেশ করতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা মুখিয়ে থাকেন।
এ লক্ষ্যে সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এতে পর্যটন ব্যবসা আরও চাঙা হওয়ার আশা সংশ্লিষ্টদের।
এ অবস্থায় বিশ্বের ৪৯টি দেশের নাগরিকরা সৌদি প্রবেশের ভিসা পেতে পারেন বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed