জাফলংয়ে নিখোঁজের ৫দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে নিখোঁজের ৫ দিন পর নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকী নদীর কাটারি এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত নাজিম উদ্দিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
নিহতের পরিবারের দাবী নাজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। এদিকে, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ভোরে নাজিম উদ্দিন জাফলংয়ের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ১৬ ফেব্রুয়ারী বুধবার জাফলং-ডাউকি নদীর কাটারি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, নিখোঁজ নাজিম উদ্দিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নাজিম উদ্দিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed