সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের কার্যকরী কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের ২০২২-২০২৪ সালের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারী) রাতে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মালিক গ্রুপের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি বিজিত চৌধুরী প্রথমে সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা জানান। এসময় তিনি ১৩ জন প্রার্থীকে বিজয়ীর নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন, সভাপতি মো: সাহেদুর রহমান, সহ-সভাপতি বদরুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক নাদির আহমদ স্বপন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, দপ্তর সম্পাদক আবুল কালাম কাজল, কার্যনির্বাহী আবু জাফর মিয়া, সমীরণ চন্দ্র পাল লিটন, এম. এ ছালাম, সুহেল আহমদ, নাসির উদ্দিন, আবুল খায়ের।
এর আগে ১২ ফেব্রুয়ারি সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের পরিচালক নির্বাচিত হন।
পরিচালকরা হলেন- মো: বদরুল ইসলাম তারেক মেসার্স পাবনা পরিবহণ সংস্থা, মো: সাহেদুর রহমান মেসার্স এশিয়া পরিবহণ সংস্থা, মো: আব্দুল লতিফ চৌ লিপু মেসার্স সমতা পরিবহণ সংস্থা, মো: নুরুল ইসলাম মেসার্স এমরান পরিবহণ সংস্থা, মো. সেলিম আহমদ মেসার্স কর্ণফুলী ট্রান্সপোর্ট এজেন্সি, মো. নাজির আহমদ স্বপন,মো. আবুল কালাম কাজল, মো. আবু জাফার সিদ্দিকী মিঞা, সুহেল আহমদ, শ্রী সমীরণ চন্দ্রপাল লিটন, মো: নাছির উদ্দিন, এম এ ছালাম, মো: আবুল খায়ের প্রমুখ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed