Main Menu

দেশে করোনায় আরো ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৩৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে।

একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসময়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩২ হাজার ৫৭৪ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ১ ও ময়মনসিংহে জন মারা গেছেন।

এর আগে, শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ২৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed