১০ লক্ষ টাকার চোরাই গাছসহ বনদস্যু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই গাছসহ এক বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চুনারুঘাট থানার রেমা কালেঙ্গা বনের ভিতর গাছ কাটার সময় মো. আব্দুর রউফ (৩২) নামের এই বনদস্যুকে গ্রেফতার করা হয়।
আব্দুর রউফ চুনারুঘাট থানার বাসুল্লা গ্রামের আব্দুল গফুরের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ টি বল্লম, ১টি রামদা, ১টি দা ও ১টি করাত উদ্ধার করে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি সোমেন মজুমদার জানান, গ্রেফতারকৃত আব্দুর রউফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে দীর্ঘদিন ধরে সাতছড়ি রেঞ্জের গাছ কর্তন করছে।
গ্রেফতারকৃত আসামি আরও জানায়, সে ও তার বাহিনীর সদস্যরা মূলত আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় সাতছড়ি রেঞ্জের বনের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও তার বাহিনী এই কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
গ্রেফতারকৃত বনদস্যুকে পরে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed