Main Menu

বাজারে এলো করোনানাশক স্প্রে

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাজারে এসেছে করোনানাশক স্প্রে। ভারতের মুম্বাইয়ের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার হাত ধরে বাজারে এল কোভিডরোধী নাকের স্প্রে।

প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ওষুধ নাসিকা গহ্বরের মিউকোসা স্তরের ওপর ছড়িয়ে পড়ে কোভিড ভাইরাসের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

Manual8 Ad Code

মুম্বাইয়ের ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিকালস’ ও কানাডার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্যানোটাইজ’-এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে ‘ফ্যাবি স্প্রে’ নামক এই ওষুধ।

Manual2 Ad Code

বুধবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে ছাড়া হয় ওষুধটি। কিছু দিন আগেই ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআইয়ের পক্ষ থেকে দ্রুততার ভিত্তিতে এই ওষুধের অনুমোদন মিলেছিল বলে খবর।

ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে এই নাইট্রিক অক্সাইডের এই স্প্রে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই স্প্রে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪ শতাংশ ও ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯ শতাংশ ভাইরাল লোড কমাতে সক্ষম বলে দাবি করা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে।

Manual6 Ad Code

পাশাপাশি দাবি করা হয়েছে, এই নাইট্রিক অক্সাইড ন্যাসাল স্প্রে এনওএনএস কোভিড রোগীদের মধ্যে কোনো তীব্র পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি করেনি। কোভিডের পাশাপাশি জীবাণুনাশক গুণসম্পন্ন এই স্প্রে মূলত শ্বাসনালির ওপরের অংশের সংক্রমণ কমাতে ব্যবহৃত হবে বলেই আশা বিশেষজ্ঞদের।

সূত্র: আনন্দবাজার।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code