Main Menu

দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার থেকেই শৈত্যপ্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Share





Related News

Comments are Closed