Main Menu

ইবিতে নতুন চার সহকারী প্রক্টর

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে নতুন সহকারী প্রক্টর হিসেবে চার শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রেজিস্টার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাদেরকে ১ বছরের জন্য নিয়োগ দেন।

রেজিস্টার অফিস সূত্রে, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলামকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেয়াদ শেষ হওয়ায় পূর্বের দুজনের স্থলে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটুকে দ্বিতীয় মেয়াদে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলমকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী এক বছর তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

Share





Related News

Comments are Closed