শাবিতে মোমবাতি প্রজ্বলন করে ভিসি বিরোধী আন্দোলন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ—এর পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন ও তথ্যচিত্র প্রদর্শনী করেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের ‘গোলচত্বর’ থেকে মোমবাতি নিয়ে মৌন মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে চেতনা একাত্তরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সুদীপ্ত ভাস্কর অর্ঘ্য বলেন, ‘চেতনা একাত্তর আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্বরণ করিয়ে দেয়। স্বৈরাচারি ভিসির পদত্যাগের জন্য আমরা ১৬৩ ঘন্টা অনশন করেছি। জাফর ইকবাল স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি কিন্তু পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, আমরা তাকে আহ্বান করবো আমাদের ক্যাম্পাসে আসার জন্য’।
পরে রাত সাড়ে আটটায় তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘তথ্যচিত্রে’ প্রামাণ্য দলিল হিসেবে ১৬ জানুয়ারি উপাচার্য অবরুদ্ধ থাকাকালীন সময়ের চিত্র থেকে শুরু করে ২৮ জানুয়ারি রাতের সাংস্কৃতিক আয়োজন পর্যন্ত উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও দেখানো হয়। এতে শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed