সোমবার জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে নির্বাচন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠু করার জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপার ভোটের দিন (সোমবার) সকালে পৌঁছানো হবে।
জানা গেছে, নিজপাট ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম কেন্দ্রগুলো পরির্দশন করেছেন। এছাড়াও রোববার বিকাল থেকে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করছেন। ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি’র স্পেশাল ফোর্স প্রস্তত রাখা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে সর্বমোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।
৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রির্টানিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। ভোটের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালেট পেপার পৌঁছানো হবে।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed