Main Menu

কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন। তাদের একজনের বাড়ি কুমিল্লা ও অপরজনের ব্রাহ্মণবাড়িয়ায়। তারা উভয়ই কুলাউড়ায় পাওয়ার গ্রিডের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

জানা যায়, মোটরসাইকেলযোগে বুলবুল ও ফখর কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাইউনি এলাকায় পৌঁছামাত্র কুলাউড়াগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed