পর্যটকদের পদচারণায় মুখর মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক
পর্যটন ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে বছরজুড়ে পর্যটকদের ভীড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয়ে উঠে পর্যটন এলাকা। হাসি ফুঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে। এবার শীত মৌসুমে প্রকৃতির পরশ পেতে মাধবকুণ্ডে ভীড় জমাচ্ছেন পর্যটকরা।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে মাধবকুণ্ড জলপ্রপাতে প্রতিদিনই শত শত পর্যটকের সমাগম ঘটে। আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভীড় করছেন মাধবকুণ্ডে। এতে বেচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুণ্ডে বেড়াতে আসছেন। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।
মাধবকুণ্ডের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড়ের চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সতর্ক আছে।
বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুণ্ডে বছরজুড়ে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিভিন্ন উৎসবের ছুটির দিনগুলোতে এখানে পর্যটক সমাগম বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন স্থানের পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকরাও মাধবকুণ্ডে বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। পাশাপাশি আমাদেরও নজরদারি রয়েছে।
Related News
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতেRead More
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
Manual5 Ad Code পর্যটন ডেস্ক: টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষায় বান্দরবানের সবRead More



Comments are Closed