সিলেটের ১২ জন বিশিষ্ট নাগরিক পেলেন রোটারী ক্লাব এওয়ার্ড
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সিলেট এরিয়ার ১৬ টি ক্লাবের যৌথ উদ্যোগে ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ব্যবস্থাপনায় ভোকেশনাল এক্সেলেন্সি এওয়ার্ড ২০২২ গত ২৪ জানূযারী সোমবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত হয়।
ইভেন্ট চেয়ার আইপিপি প্রভাষক রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে প্রোগ্রামের শুরুতেই কল টু অর্ডার মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুর রহমান।কোর’আন তেলাওয়াত করেন সিলেট সেনারজির প্রেসিডেন্ট আব্দুর রহমান। রোটারি প্রত্যয় পাট করেন গ্রীনসিটির ভাইস প্রেসিডেন্ট আলমগির হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট সাইফুর রহমান।
উপস্থিত রোটারিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক ক্লাবের রাসেল আহমদ,ডাউন টাউনের আবুল আজাদ, রোজ গার্ডেন এর নাজমুল ইসলাম, ডেফোডিল এর ইসলাম উদ্দিন, হিলটাউন ক্লাবের প্রেসিডেন্ট দিদার হোসাইন, ই ক্লাব অব ৩২৮২ এর প্রেসিডেন্ট এডভোকেট আজিম উদ্দিন, রাইজিং স্টারের ইউনুস আলী, গ্রীনসিটির প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, ডায়নামিক ক্লাবের জিএস আর ডেপুটি গভর্নর ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, এসিস্ট্যান্ট গভর্নর কবিরুল ইসলাম, আবু সুফিয়ান, পাস্ট জোনাল কো অর্ডিনেটর জাকির হোসাইন চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি গার্ডেন সিটির পিপি সেলিম খান, পিডিএস এ এইচ এম ফয়সল আহমদ, চিটাগাং আগ্রাবাদ ক্লাবের পিপি ও পিডিএস কেরামুতুল আজিম পিন্টু।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিএফএল রোটা ফিরোজা রহমান, পিডিজি ও ডিস্ট্রিক্ট ট্রেইনার প্রিন্সিপাল কর্নেল অব: এম আতাউর রহমান পীর, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ এম ডি।
অনুষ্টানে ১০ টি ক্যাটাগরিতে সিলেটের মোট ১২ জন বিশিষ্ট নাগরিককে এওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে প্রাথমিক শিক্ষায় জয়া রানী পাল, মাধ্যমিক শিক্ষায় বাবু নিশিকান্ত দাস, আব্দুজ জাহির, চিকিৎসায় বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ পিপি ডাক্তার জাকারিয়া হোসাইন এম ডি, কোভিড ১৯ তে রোটা ডা: রিপন চক্রবর্তী, আইন পেশায় সিলেট জেলা বারের নব নির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট মুহাম্মদ সামসুল হক, সমাজসেবায় সিলেট সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর পিপি তৌফিক বক্স লিপন, সাংবাদিকতায় দৈনিক জালালাবাদের সহ সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর, ক্ষুদ্র ব্যবসায় জুয়েল আহমদ, কৃষিতে মুহাম্মদ শফিকুল ইসলাম।
এওয়ার্ড পদক গ্রহনের পর সবাই অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রোগ্রাম শেষে ভোট অব থ্যাংকস জ্ঞাপন করেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ফার্স্ট লেডি রোটারিয়ান তাহমিনা আক্তার।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed