সিলেটে ভাড়া বাসায় অসামাজিক কাজ, ৪ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কাজ করার অভিযোগে ১ নারী ও ৩ পুরুষকে আটক করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মনিপুরী রাজবাড়ীস্থ বাসা নং-৩৭ লস্কর ভিলার নিচ তলা থেকে এ ৪ জনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় এক নারী ও এক পুরুষ পালিয়ে যান।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর থানার দিগারকান্দা মধ্যপাড়া গ্রামের মো. খোকন চৌধুরীর ছেলে মোঃ রজত চৌধুরী (৫০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রতনপুর গ্রামের নওশাদ আলীর ছেলে মজনু মিয়া (৩১), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইঝচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রবিন আহমদ (২৬) এবং পলাতক আসামি একই জেলার ইটনা থানার গজারিয়া গ্রামের মৃত আজমান আলীর ছেলে লিটন খান (২৭)।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই বাসা ভাড়া নিয়ে গ্রেফতারকৃতরা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। যিনি ভাড়া নিয়েছেন- অর্থাৎ মূল হোতা, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বাসার মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার এসআই মো. মিজানুর রহমান ও এসআই অঞ্জন কুমার দেবনাথ। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed