সিলেটে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এর পক্ষ থেকে সিলেটে চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগানের শতাধিক শ্রমিকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি-এর সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউল কবীর (পলাশ), এনা ট্রান্সপোর্ট-এর জিএম আতিকুল বলম, সিলেট-সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান জেলা মালিক সমিতির দপ্তর সম্পাদক আব্দুর রকিন, আব্দুস শহিদ। এনা ট্রান্সপোর্ট এর চিফ একাউনটেন্ড রাকিবুর রহমান, গাবতলী সেকশন জিএম আনিসুর রহমান, সিলেট মটর মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম , বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, তারাপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চৈতন মুদি, নিপা মুদি প্রমুখ।
Related News
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দRead More



Comments are Closed