সরকার সব সময় ভুল পথে হাঁটে : ডা. জাফরুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার সব সময় ভুল পথে হাঁটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনা এতো দূর পর্যন্ত গড়াত না, যদি শিক্ষামন্ত্রী সঠিক সময়ে ভূমিকা পালন করতেন। আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই শিক্ষামন্ত্রীকে এখানে আসা উচিত ছিল। সরকার ঐ সময় অন্ধ হয়ে যায়। ছাত্রছাত্রীদের যারা সহায়তা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এই কাজটি ঠিক হয়নি। আমার টাকা আমি সাহায্য করতেই পারি। কিন্তু আমাকে কি এখন ধরে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকা ঠিক হয়নি। এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ভূমিকা পালন করতে পারতেন, কিন্তু প্রথমে কেউ এগিয়ে আসেনি। ছাত্র ছাত্রীদের যে সমস্যা ছিল তা সমাধান করা উচিত ছিল। অধ্যাপক জাফর ইকবাল যে ভূমিকা নিয়েছেন তা অত্যন্ত প্রশংশনীয়। একজন ভিসির জন্য সরকার অন্ধ হয়ে গিয়ে জণগণের চিন্তা করে না। মানুষের অনুভূতি বুঝতে চায় না। এই সকল ব্যপারে সরকার ভুল করাতে ঝামেলার সৃষ্টি হয়।
বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশনের ব্যাপারে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একটা ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক রয়েছে কিন্তু ডাক্তার নেই। আমরা গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছি, কিন্তু করোনার অজুহাতে অনেকেই আসেননি। অথচ আজ এই সুনামগঞ্জ জেলার একটি উপজেলায় নির্বাচন হচ্ছে। স্বাস্থ্য সেবার ব্যাপারে সবার সহযোগিতা করা উচিত। আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মানুষকে নামমাত্র প্রেসক্রিপশন ফি তে সেবা প্রদানের লক্ষ্যে সারা বাংলাদেশে কাজ করছি।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আব্দুল আউয়াল, সমাজসেবক সোয়েল আহমেদ খান টুনু। চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীণ স্বাস্থ্য পরিচালক ডা. একে এম হালিমুর রেজা মিলন, পাগলাবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।
Related News
দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ আটক ১
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটিRead More
তাহিরপুরে কলেজ ছাত্রীকে চারদিন আটকে রেখে বিয়ের জন্য চাপ, থানায় মামলা
Manual2 Ad Code বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে অপহরণের পর চার দিন ধরে আটকেRead More



Comments are Closed