সিলেটে তিন দিন ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৩ দিন নির্দিষ্ট ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি এবং ১ ও ৩ ফেব্রুয়ারি এ কাজ চলবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি (শনিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা, বালুচর, আরামবাগ, সোনার বাংলা আবাসিক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া, লন্ডন টাওয়ার, মৌসুমী আগপাড়া, ইয়াকুব ভিলা, ঝেরঝেরিপাড়া, এভারগ্রীন ক্লাব, কাজী জালাল উদ্দিন ও ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শেষ দিন ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ৮ ঘণ্টা নগরীর সোনারপাড়া, পূবাশা ক্লিনিক, মজুমদারপাড়া, সোনারপাড়া, ফরহান খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, হোটেল সুপ্রিম ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই তিন দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিলRead More
সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়াRead More



Comments are Closed