মৌলভীবাজারে সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত (২৫ জানুয়ারী) মঙ্গলবার বিকালে মৌলভীবাজার শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারকে সভাপতি, কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদরের বালিকান্দি আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার পালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান শিক্ষক জহর তরফদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জহর তরফদারকে সভাপতি, মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও লিটন কুমার পালকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে সকল শিক্ষক মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সাক্ষাত করেন এবং জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় করেন। মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নব গঠিত সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং সকলকে আন্তরিকতার সহিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সকল ধরনের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
২৬ জানুয়ারি ২০২২
মোবা-০১৭১১৫৭৩৭৯০
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed