Main Menu

করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরেই ক্লাস ও পরীক্ষা চলবে

বৈশাখী নিউজ ডেস্ক : চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরেই ক্লাস ও পরীক্ষা চলবে। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে না। আমরা অনলাইনে নয়, সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখছি। তবে অনলাইনে ক্লাস নিতে চাইলে সেটি বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। চলমান পরীক্ষাগুলো চলবে এবং সেগুলো সশরীরেই হবে।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইনে ক্লাস নেওয়াসহ চার দফা প্রস্তাব জানায়।

এদিকে গত দুদিনে বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

Share





Related News

Comments are Closed