Main Menu

আইপি টিভি-ইউটিউবে সংবাদ প্রচার করা যাবে না: তথ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার না করার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতবিার (২০ জানুয়ারি) ডিসি সম্মেলনে এই কথা বলেন তিনি।

করোনার সংক্রমণের কারণে এবার এ সম্মেলনের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।

গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন।

এরপর রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার ভার্চুয়ালি ডিসি সম্মেলনে যুক্ত হন। এবারের ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ- বৃহস্পতিবার।

Share





Related News

Comments are Closed